প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের কোথাও বন্যা আছে?
‘সব মিডিয়ার সৃষ্টি’
ওই উজানে একটু বেশিই
হচ্ছে এবার বৃষ্টি!
তার প্রভাবেই একটু না হয়
নামল পানি, শোন না—
কোন আক্কেলে সেটার তোরা
নাম দিয়েছিস ‘বন্যা’?
এই স্বাভাবিক বন্যা নিয়েই
মুখের ফেনা তুলছ
এফবিতে আজ যারা নতুন
ইভেন্ট-টিভেন্ট খুলছ—
নেই কোনো কাজ—অকর্মা আর
যত্ত কুঁড়ের হদ্দ
তোদের সবাই লোকদেখানো
স্বদেশপ্রেমিক-ছদ্ম!
চক্ষু খারাপ, রজ্জুতে হয়
সর্প দেখার ভুলটা
ব্যাপার সোজা সবাই মিলে
ভাবছ তাকেই উল্টা!
বন্যা আছেন একজনই বস
মাতান গানে বিশ্ব
‘সুরের ধারা’য় এই আমিও
ছিলাম যে তাঁর শিষ্য!