প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ উপদেষ্টা মো. মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম, চট্টগ্রাম লায়নস ব্ল্যাড ব্যাংকের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার নন্দী, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনূর কামাল, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন চৌধুরী, প্রয়াসের পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন ও ব্যাংক কর্মকর্তা মো. ফজলুল বারী চৌধুরী। বিজ্ঞপ্তি।