প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার বন্যা দুর্গত দুই হাজার পরিবারের মধ্যে এক কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে প্ল্যান বাংলাদেশ ও ইপসা নামের দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ৮ জুলাই উপজেলার চাকমারকূল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যাদুর্গত ৩০০ পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির এই টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনোয়ার হোসেন সিকদার, প্রোগ্রাম সাপোর্ট ব্যবস্থাপক লিয়াকত আলী, ইপসার নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান, রামু উপজেলার ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল প্রমুখ।