এই নগরে-দূর গ্রামে
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মধ্যে শুকনা খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ওষুধ বিতরণ করেছে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা। ৩ জুলাই সংগঠনের সদস্য ইকবাল মাহমুদ, মো. মিনহাজ উদ্দীন ও সাজ্জাত হোসেন এসব ত্রাণসামগ্রী নিয়ে চকরিয়ায় যান। পরে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরিত্যাখালী গ্রামের বন্যাকবলিত অসহায় মানুষের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন তাঁরা। বিজ্ঞপ্তি