বন্যার্তদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার্ত মানুষের মাঝে পৌঁছে আমরা যা দেখলাম, তা হয়তো এর আগে কখনো দেখা হয়নি। আমাদের বন্ধুরা সবাইকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে দিলেন
বন্যার্ত মানুষের মাঝে পৌঁছে আমরা যা দেখলাম, তা হয়তো এর আগে কখনো দেখা হয়নি। আমাদের বন্ধুরা সবাইকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে দিলেন

৩০ জুলাই। সাপ্তাহিক সাধারণ সভায় সিদ্ধান্ত হলো, কুড়িগ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসহায়তা নিয়ে যাব। ৪ আগস্ট রাত ১০টায় আসাদগেট থেকে বাসে করে রওনা দিই কুড়িগ্রামের উলিপুরের উদ্দেশে। সকাল সাতটায় উলিপুরে পৌঁছাই। সেখানে এক বন্ধুর (মামুন) মামা আগে থেকেই আমাদের জন্য উলিপুরের একটি ক্লাবের (সুপান্ত) দুটি কক্ষ কাজের জন্য ঠিকঠাক করে রেখেছিলেন। আমাদের ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে নাশতা সেরে নিলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের মিশনের দ্বিতীয় ধাপ।

কয়েকজন হাফিজ মামার সঙ্গে বাজারে গেলেন ত্রাণসামগ্রী কিনতে। দুজন গেলেন হাফিজ মামার বন্ধু রনি মামার সঙ্গে বন্যাকবলিত জায়গায় ত্রাণের টোকেন বিতরণের জন্য।

সকাল ১০টায় ত্রাণসামগ্রী নিয়ে হাফিজ মামা ও বন্ধুরা ক্লাবে এসে পৌঁছালেন। এরপর শুরু হয়ে গেল আমাদের প্যাকিংয়ের কাজ। কেউ ব্যস্ত মুড়ি ওজন দিতে, কেউবা চিড়া, আবার কেউ বিস্কুট। এর মধ্যে যাঁরা টোকেন বিতরণ করতে গিয়েছিলেন, তাঁরা কাজ সম্পন্ন করে ফিরে এলেন। তাঁরাও কাজে লেগে পড়লেন। টানা সাড়ে তিন ঘণ্টা কাজ করে আমাদের প্যাকিংয়ের কাজ শেষ হলো। মোট ৩৩০টি প্যাকেট করা হয়েছিল।

ত্রাণ বিতরণের স্থানে যাওয়ার জন্য একটি পিকআপ ভাড়া করা হলো। এরপর ত্রাণসামগ্রী পিকআপে তুলে আমরা বেলা আড়াইটায় নির্ধারিত স্থানের উদ্দেশে রওনা দিলাম।

সেখানে পৌঁছে আমরা যা দেখলাম, তা হয়তো এর আগে কখনো দেখা হয়নি। আমাদের বন্ধুরা সবাইকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে দিলেন।

আমরা আমাদের ত্রাণ বিতরণ শুরু করলাম। তখন বিকেল সাড়ে পাঁচটা।

সব কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করে আমাদের সবার মুখে এক চিলতে অকৃত্রিম হাসি। এ হাসি মানুষের মুখে হাসি ফোটানোর হাসি।