প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনার হুইল ক্লাব অব অনন্যার উদ্যোগে সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১৫ আগস্ট আর্থিক অনুদান দেওয়া হয়। ইনার হুইল ক্লাব অব অনন্যার সভাপতি সুলতানা নুরজাহান ক্লাবের অন্য সদস্যদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুলতানা নুরজাহান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।