প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে কমিউনিটি পুলিশ। ৭ জুলাই সাতকানিয়া থানার কেরানীহাটে সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, সাতকানিয়া সার্কেল সহকারী পুলিশ কমিশনার এ কে এম এমরান ভূঞা, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন, জেলা বিশেষ শাখার সহকারী কমিশনার রবিউল ইসলাম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি