বন্যাসহিষ্ণু ধান চাষের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের শতাধিক কৃষককে বন্যাসহিষ্ণু ব্রি-৫১, ৫২ ও সাম্বামাসূরী জাতের ধান চাষাবাদে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকালে মাঠ পর্যায়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিআরএস এ প্রশিক্ষণের আয়োজন করে। আরডিআরএসের মাঠ সমন্বয়কারী তাজউদ্দিন জানান, বিল অ্যান্ড মেলিন্ডা গেট্স ফাউন্ডেশনের অর্থায়নে ইরি স্ট্রাসা প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হাফিজ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা রমিজ উদ্দিন ও আবদুল খালেক।