বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। গতকাল শনিবার উপজেলার আমিলাইশ ও চরতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শুকনো খাবার, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার, আমিলাইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। এদিকে এর আগে ‘৮৯ সাতকানিয়া’ নামের একটি সংগঠনের উদ্যোগে পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।