বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় সামপ্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২৬ জুলাই উপজেলার শাহপরীর দ্বীপ, নিলা, লেদা, দমদমিয়া, হোয়াইক্যং ও টেকনাফ সদর এলাকার প্রায় দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পানীয় জল, চিড়া, গুড়, চাল ও ওরস্যালাইন ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান, উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম, ক্যাপ্টেন এইচ কামরুল হাসান ও কোম্পানি কমান্ডার তোতা মিয়া, জজ মিয়া, মোহাম্মদ হোসাইন প্রমুখ।