ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে মনের জ্বালা ছবিটি। মালেক আফসারি পরিচালিত ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে। এ ছবিতে ববিতা মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আমাদের এবারের সময়ের তারকাযে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমুঠোফোন, ভ্যানিটি ব্যাগ ও টাকা।প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিলক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার একটি দৃশ্যের কাজ করতে হচ্ছিল। মনে হচ্ছিল, এটা অত্যন্ত বিরক্তিকর একটি কাজ।ভালো অভিনেত্রী হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিসময়ানুবর্তিতা, নিষ্ঠা ও দৃঢ়সংকল্প।আমার (নিজের করা) প্রিয় তিন চরিত্রসত্যজিৎ রায়ের অশনি সংকেতের অনঙ্গ বউ, নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিলের আলো এবং আমজাদ হোসেনের গোলাপী এখন বিলেতের গোলাপী।সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎতাঁর বাড়িতে যাওয়ার পর তিনি নিজেই দরজা খুলে দিলেন। তিনি এতটাই লম্বা মানুষ যে আমি মুখ তুলে তাঁর দিকে তাকাতে পারছিলাম না। এত বড় মাপের নির্মাতার চোখে চোখ রেখে কথা বলতে সংকোচ হচ্ছিল।এ মুহূর্তে মাথায় ঘুরছে যে গানসুন্দরী নামের একটি ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে একটি গানের দৃশ্যায়নে অভিনয় করেছিলাম। গানটি হচ্ছে ‘আমি আছি থাকব, ভালোবেসে মরব’।নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্যভোররাতে দুই ধরনের স্বপ্ন দেখি। এক ধরনের স্বপ্ন হচ্ছে আমি পাহাড়ে উঠছি। আরেক ধরনের স্বপ্ন হচ্ছে আমি নিচের দিকে গড়িয়ে পড়ছি। দুই ধরনের স্বপ্ন দেখলেই ঘুম ভেঙে যায়। পাহাড়ে ওঠার স্বপ্নের মানে হচ্ছে আমি ওপরে উঠছি। আর নিচের দিকে যাওয়া মানে খারাপ কোনো কিছুর সংকেত দিচ্ছে। তখন আমি আর ঘুমোতে পারি না। আরেকটি স্বপ্ন হচ্ছে, আমি দেখি যে বড় বড় মাছ নাড়াচাড়া করছি। এই স্বপ্ন দেখার পরই আমার শরীরটা অসুস্থ হয়ে যায়। এটা অনেকবারই হয়েছে।যখন খুব রেগে যাইরাগে কাঁপতে থাকি। তবে, চিৎকার-চেঁচামেচি করি না। প্রিয় মুখআমার ছেলে অনীক।যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাইঅনেক কিছুই আছে। ভয়ংকর প্রাণীকে যেমন ভয় পাই, তেমনি ভয়ংকর মানুষকেও ভয় পাই।যে চরিত্রটিতে কাজ করার ইচ্ছাকলকাতার চলচ্চিত্র শ্বেতপাথরের থালা দেখেছিলাম। সেখানে অপর্ণা সেনকে মা, স্ত্রী ও একজন বয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। আমি অনেক ধরনের চরিত্রেই অভিনয় করেছি। আমার ইচ্ছা অপর্ণা সেনের মতো এ রকম একটি চরিত্রে অভিনয় করার।বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইযদি আমার ক্ষমতা থাকত, তবে আমি বাংলাদেশের বিভিন্ন অফিস-আদালতে যে ঘুষ ছাড়া কোনো কাজ করানো যায় না, এই দুর্নীতিটা আগে বন্ধ করে দিতাম।সাক্ষাৎকার: কামরুজ্জামান