বয়স কোনো বাধা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 ২০১৩ সালে ৮০ বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখেন জাপানের ইউচিরো মিউরা। তবে জাপানের এই পর্বতারোহী প্রথমবারের মতো এভারেস্ট চূড়ায় উঠেছিলেন 
৭০ বছর বয়সে।
 ভারতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন ১৯৭৭ সালে। তখন তাঁর বয়স ছিল ৮১ বছর।
 ভারতের রামজিৎ রাঘব প্রথমবারের মতো বাবা হয়েছিলেন ২০১০ সালে, তখন তাঁর বয়স ছিল ৯৪ বছর। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছিলেন ঠিক দুবছর পর।

.
.

 সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন ভারতের উত্তর–পশ্চিমাঞ্চলের সাতঘড়ির বাসিন্দা হাজি আবদুল নূর। ২০১১ সালে ৬০ বছর বয়সী সামোই বিবিকে বিয়ের সময় তাঁর বয়স ছিল ১২০ বছর।
 মালয়েশিয়ার সুদার মার্তো ২২ বছর বয়সী ইউরিআন্তি রাহমাতকে বিয়ে করেন ২০০৬ সালে। সুদার তত দিনে পেরিয়ে এসেছিলেন জীবনের ১০৫টি বসন্ত।
 তবে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করা দম্পতির তালিকায় সবার ওপরে আছেন যুক্তরাষ্ট্রের লিলিয়ান হার্টলে ও অ্যালান মার্কস। টানা ১৮ বছর প্রেম করে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। তখন লিলিয়ানের বয়স ছিল ৯৫, অ্যালানের ৯৮।
 বিচ্ছেদের রেকর্ডটাও কম বড় নয়। ৩৬ বছর একই ছাদের নিচে ছিলেন ব্রিটিশ দম্পতি বার্টি ও জেসি উড। সেই সম্পর্কের ইতি টানেন তাঁরা ২০০৯ সালে। তখন তাঁদের দুজনেরই বয়স ছিল ৯৮ বছর।
গ্রন্থনা: শাত শামীম
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ওয়ার্ল্ড রেকর্ডস একাডেমি ও উইকিপিডিয়া