বরইতলীতে প্রতিবন্ধীদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলীর লক্ষ্মী রানী দে (১৮) জম্মের পর থেকে প্রতিবন্ধী। তার পা বাঁকা। হাঁটাচলার জায়গা ছিল বাড়ি ও উঠোন। কিন্তু এখন তিনি নিয়মিত চলাফেরা করেন সেলাইসহ নানা রকম হাতের কাজ। প্রতিবন্ধীদের এসব কাজের প্রশিক্ষণ দেন। তাঁর মতো বরইতলীর অন্য প্রতিবন্ধীরাও কিছু আয় করে স্বাবলম্বী হচ্ছেন।বরইতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রতি নিজেদের এগিয়ে যাওয়ার এসব কথা জানালেন লক্ষ্মী রানী দে। তাঁর সঙ্গে সুর মিলিয়ে শারীরিক প্রতিবন্ধী সাজেদা বেগম (৩৫), রাবেয়া বেগম (১৫) ও হুমাইরা বেগম (১৮) জানালেন, ‘আমরা সমাজের বোঝা নই। পরিবেশ ও সুযোগ পেলে আমরাও অন্যদের মতো কাজ করতে পারি।’ তাঁরা এখন শাড়িতে কারচুপি, টুপি বোনা, ফতুয়া, পাঞ্জাবি ও ত্রিপিসে নানান কাজ করে সবার নজর কেড়েছেন। প্রতিবন্ধীদের আরও উত্সাহিত করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও মানুষের জন্য প্রকল্পের সহায়তায় দিনব্যাপী মেলার আয়োজন করা হয় ২৯ ডিসেম্বর। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, সাবেক জেলা চেয়ারম্যান ও সাংসদ এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। মানুষের জন্য প্রকল্পের সমন্বয়ক পারভীন বানুর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উদয়ন দেওয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হলে তাঁরাও নৈপুণ্য দেখাতে পারবেন। এসব প্রতিভা কাজে লাগাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।