বরগুনাসভার তিন আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪, ২৫ ও ২৬ জুলাই তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো বরগুনা বন্ধুসভার বন্ধু চিত্রশিল্পী আল নোমানের একক শিল্পকর্ম (চিত্র) প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ কর্মশালা। জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় এ প্রদর্শনীর। কর্মশালায় ৫৮ জন বিভিন্ন বয়সের প্রশিক্ষণার্থীকে চিত্রাঙ্কনের বিভিন্ন কৌশল শেখান চিত্রশিল্পী চারু পিন্টু।
বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় প্রশিক্ষণার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
বরগুনা বন্ধুসভার সভাপতি সুশান্ত পোদ্দার ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক মো. আবদুল আলিম হিমু ও মিজানুর রহমান উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরণ করেন।