বরফের রাজ্যে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে বরফের শুভ্র শীতল রাজ্য। যে দিকে চোখ যায় বিশাল বিশাল বরফের চাঁই আর মাঝেমধ্যে চোখ ধাঁধানো মরীচিকা। এর মাঝে ছুটে চলছেন পাইলট ওয়েন। মৃত্যুকে যিনি ফাঁকি দিয়ে লড়াই করছেন রোবটের মতো দেখতে বিভিন্ন দানবের বিরুদ্ধে। আর তাদের নিয়ে গড়ে উঠেছে লস্ট প্লানেট: এক্সট্রিম কন্ডিশন—কলোনিজ গেমটি।ক্যাপকমের তৈরি করা অ্যাকশান ধাঁচের গেমটিতে রয়েছে আলাদা আলাদা ১১টি মিশন, যার প্রতিটিতে শত্রু ধ্বংস করতে পারলেই পাওয়া যাবে স্কোর আর স্কোর রাখার জন্য রয়েছে আলাদা কম্বো বক্স। এসব মিশনের প্রতিটিরই আলাদা আলাদা চরিত্র। যেমন অফ লিমিট মোডে রয়েছে অন্ধের মতো দ্রুত গতিতে ছুটে চলার উত্তেজনা। ফায়ার পাওয়ার মোডে পুরোনো দিনের গন্ধ খুঁজে পাওয়া যাবে। আর এই সব যুদ্ধ লড়ার জন্য এবারের সংস্করণে ১০টি নতুন অস্ত্র যুক্ত করা হয়েছে। আর যোগ হয়েছে তুষারঝড়, ঠান্ডা ঝোড়ো বাতাসসহ আরও অনেক কিছু। তাই প্রতি পদক্ষেপে ভেবেচিন্তে এগোতে হবে। গেমটির গ্রাফিক্সে আগের সংস্করণের তুলনায় তেমন কোনো পরিবর্তন আনা হয়নি এই গেমে। তবে শব্দের মান অনেক উন্নত। ভালো সাউন্ডকার্ড ও সাউন্ড স্পিকার সিস্টেম থাকলে গেমাররা পরিপূর্ণভাবে গেমটির সাউন্ড এফেক্ট উপভোগ করতে পারবেন। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপিপ্রসেসর: ১ গিগাহার্টজ ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর সিডি-রম ড্রাইভ: ৮ এক্সর‌্যাম: ৫১২ মেগাবাইট ভিডিও র‌্যাম: ১৬ মেগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ৮ গিগাবাইট খালি জায়গা