বর্ডার গার্ড পাবলিক স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি সকালে বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের (বিজিবি ট্রেনিং সেন্টার) কমান্ড্যান্ট ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের অ্যাডভান্স উইংয়ের কমান্ডার লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন, মেজর মো. মাজেদ হোসেন, তারেক হোসেন ও মোহাম্মদ শাহিন। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামিলুর রহমান, সহকারী শিক্ষক আবু তাহের প্রমুখ।

—সাতকানিয়াপ্রতিনিধি