বর্ণময় উৎসব
পূজার নতুন পোশাক কেনার আগে দেখে নিতে পারেন ফ্যাশন হাউসগুলোর আয়োজন।কুমুদিনীলাল-সাদার প্রাধান্যে শাড়ি ও পাঞ্জাবি এনেছে তারা। সিল্কের শাড়িতে নানা রকমের কাজ করা হয়েছে। আরও আছে জামদানি ও মসলিনের শাড়ি।চরকাজয়শ্রী সিল্ক, সেমি ধুপিয়ান, এন্ডি সুতি ও তাঁতের মিশ্র বুননের কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকগুলোতে। সোনালি, লাল, নীল, সবুজ, মেরুন, কমলা ইত্যাদি উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে পোশাকে।মেঘমেঘে থাকছে পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টপ, টি-শার্ট। পোশাকে ব্যবহার হয়েছে উজ্জ্বল রং।ডুয়েটঅ্যাডনানা নকশার টি-শার্ট পাওয়া যাচ্ছে এখানে। এতে ব্যবহার করা হয়েছে লাল, হলুদ, সবুজ, বেগুনি ইত্যাদি রং।অন্যমেলাশাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, খাটো পাঞ্জাবি ও শিশুদের পোশাক রয়েছে অন্যমেলার আয়োজনে। তাঁত, রাজশাহী সিল্ক, জয়সিল্ক, এন্ডি সিল্ক, আদ্দি, মটকা ইত্যাদি কাপড় ব্যবহার হয়েছে পোশাকে। নিত্য উপহারস্ক্রিনপ্রিন্টের মাধ্যমে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা মোটিফ। টিশার্টেও আছে ভিন্নধর্মী নকশা।