বর্ণরেখা খেলাঘরের নতুন কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পৌর শাখা বর্ণরেখা খেলাঘর আসরের নতুন কমিটির প্রথম সভা ৯ এপ্রিল খলিলুর রহমান মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। আসরের সভাপতি ভগিরথ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ওসমান গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সম্পাদক বিপ্লব বসু। আসরের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন ফাহমিদা আক্তার, উৎপল সাজু, রাজেশ ঘোষ, রনি মিত্র, আবদুল্লাহ আল নোমান, রাতী বড়ুয়া, শর্মিষ্ঠা ঘোষ, রাজিয়া সুলতান প্রমুখ। বিজ্ঞপ্তি।