বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফেনীতে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ফেনী পিটিআই মাঠে আয়োজন করা হয় তিন দিনের বৈশাখী মেলার। সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের সূচনা হয়। ভোর থেকে শহরের বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজস্ব ব্যানার এবং রংবেরঙের ফেস্টুন, প্ল্যাকার্ডে সজ্জিত হয়ে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জমায়েত হয়। সেখান থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড ও জেল রোড হয়ে ফেনী পিটিআই মাঠে শেষ হয়। শোভাযাত্রায় ফেনী সরকারি কলেজ, ফেনী পাইলট হাইস্কুল, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী জি এ একাডেমি, ফেনী সেন্ট্রাল হাইস্কুল, মডেল হাইস্কুল, বালিকা বিদ্যানিকেতন, শাহীন একাডেমি, ডেফোডিল স্কুল, রামপুর বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী পৌর বালিকা বিদ্যালয়, আর্য সাংস্কৃতিককেন্দ্র, প্রথম আলো ফেনী বন্ধুসভা, ফেনী থিয়েটার, কিশোর থিয়েটার, অনুরণন আবৃত্তি চর্চাকেন্দ্র, নজরুল একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।শোভাযাত্রা শেষে ফেনী পিটিআই মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শওকত ইকবাল শাহিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, হাফেজ আহম্মদ, প্রিয়রঞ্জন দত্ত প্রমুখ।সভা শেষে জেলা প্রশাসক তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় শিশুসামগ্রী, গ্রামীণ হস্তশিল্প, খাবারসহ রকমারি সামগ্রীর ২০টি স্টল বসে। মঞ্চে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।সব শেষে শুরু হয় পান্তা উৎসব। পান্তা ভোজে ইলিশ না থাকলেও পোড়ামরিচ আর আলু ভর্তাতেই সন্তুষ্ট ছিল সহস্রাধিক শিশু-কিশোরসহ বিভিন্নস্তরের লোকজন। বিকেল থেকে মেলার মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।