বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান। সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। ২৭ মার্চ নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির প্রতিনিধি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বক্তব্য দেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এজেএম নুরুদ্দীন চৌধুরী ও ফাউন্ডেশন চেয়ারম্যান খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। সমাবর্তন মার্শাল ছিলেন সহকারী অধ্যাপিকা ইসরাত জাহান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, মেম্বার শফিক উদ্দিন, অধ্যাপক কামাল উদ্দিন প্রমুখ। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।