বর্ণিল ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার ফেয়ার ইনস্টিটিউটের এক বছর পূর্তি উপলক্ষে ২৬ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় জমকালো ফ্যাশন শো ও নৃত্যানুষ্ঠান।

সন্ধ্যা সাতটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী খালিদ আহসান। এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাস।

শুরুতে ছিল রবীন্দ্রসংগীতের সঙ্গে নাচ। এরপর র‌্যাম্পে একে একে হেঁটে আসেন মডেলরা। পরনে ঐতিহ্যবাহী লাল গ্রামীণ চেক, হলদে গরদ ও খাদির তৈরি বাসন্তী রঙের পোশাক।

মডেলদের প্রদর্শিত পোশাকগুলোর ডিজাইন করেন কমলা পাল, আমিনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সোহাইল জুরকা, জি এম শরীফুল ইসলাম ও জাইসা খান। মূলত দেশীয় ঐতিহ্যকে মাথায় রেখে পোশাক ডিজাইন করেন এই নবীন ডিজাইনাররা।

প্রদর্শনী শেষে স্টার ফেয়ার ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় ডিজাইনারদের।

এর আগে আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আলমগীর হাসান, চৌধুরী ফরিদ, জি এম শরীফুল ইসলাম, কমল রুদ্র, লিটন দাশ, আমেনা রহমান, অনিন্দ টিটো, এ বি রনি, সালেহ জন প্রমুখ।