বর্ণিল হ্যাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচিত্র সব হ্যাট নিয়ে ছিল এই ফ্যাশন শো।
বিচিত্র সব হ্যাট নিয়ে ছিল এই ফ্যাশন শো।
ফ্যাশন আয়োজনে মডেলরা হাজির ছিলেন মাথায় বর্ণিল আর বিচিত্র সব হ্যাট নিয়ে। আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের মেয়ে সাবেক মিজ আয়ারল্যান্ড প্রিয়তী।

ফ্যাশন শোতে থাকে পোশাকের প্রদর্শনী। আর এই প্রদর্শনী ছিল অন্য রকম। ফ্যাশন শোর অন্যতম দ্রষ্টব্য ছিল বর্ণিল-বিচিত্র সব হ্যাট, অর্থাৎ টুপি।
মডেলরা হাজির ছিলেন দারুণ সব হ্যাট মাথায় দিয়ে। পুরোনো দিনের ইংরেজ অভিজাত নারীদের পছন্দ ছিল হ্যাট। সেই আভিজাত্য, জৌলুশ আর বৈচিত্র্যই ছিল আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এই অন্য রকম ফ্যাশন শোর আসল আকর্ষণ।
এই আয়োজনকে বাংলাদেশিদের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার। প্রিয়তী নামে পরিচিত সাবেক এই মিজ আয়ারল্যান্ড (২৪ বছরের বেশি

ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ সাবেক মিজ আয়ারল্যান্ড প্রিয়তী (ডানে) হ্যাট ডিজাইন: কোলেত ক্যাসিডি। ছবি: আইরিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ
ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ সাবেক মিজ আয়ারল্যান্ড প্রিয়তী (ডানে) হ্যাট ডিজাইন: কোলেত ক্যাসিডি। ছবি: আইরিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ

বয়সীেদর সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী) ছিলেন ব্যতিক্রমী ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ।
গত মাসে ডাবলিনের রয়্যাল সেইন্ট জর্জ ইয়াট ক্লাবে আয়োজিত এই ফ্যাশন শো নিয়ে শিরোনাম হয়েছে আইরিশ বেশ কিছু পত্রপত্রিকাতেও।
প্রিয়তী ফেসবুক বার্তায় জানালেন, এই শো ছিল একদমই ভিন্ন ধাঁচের। হ্যাটগুলো ছিল সত্যিই চমৎকার। হ্যাটের কত বৈচিত্র্য থাকতে পারে, সেটাই ছিল এই ফ্যাশন শোর বিষয়।
প্রিয়তী ছাড়াও এই ব্যতিক্রমী ফ্যাশন শোতে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের অনেক মডেল।
ব্যতিক্রমী এই হ্যাট শোর উদ্দেশ্য ছিল গৃহহীন মানুষের জন্য তহবিল সংগ্রহও।

নানান হ্যা​েট প্রিয়তী
নানান হ্যা​েট প্রিয়তী
.
.