বর্তমান বনাম প্রাক্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকার বেলায়

বর্তমান প্রেমিকার কথা

১. কেমন আছ, বাবু?

২. কী দিয়ে খাইছে আমার সোনা পাখিটা?

৩. আমি যা বলি, তা-ই শুনবি। শুনবি বলছি, শুনবি!

৪. তুমিই আমার জীবন, তুমিই আমার মরণ।

৫. এত রাত জাগবা না, শরীর খারাপ করবে।

৬. তুমি আশপাশের মেয়েদের দিকে ছ্যাঁচড়ার মতো তাকাও কেন?

৭. তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষ আমি কল্পনাই করতে পারি না।

৮. তোমাকে কতবার কল দিলাম। সমস্যা কী, তোমার?

৯. আমাকে বিয়ে না করলে তোর ঘাড় মটকাব!

১০. একটা জব করো তাড়াতাড়ি। বাবা বেকার ছেলের কাছে বিয়ে দিতে চাইবে না।

প্রাক্তন প্রেমিকার কথা

১. ইদানীং কেমন থাকা হয়?

২. আজকাল বোধ হয় খাওয়া-দাওয়া করা হয় না ঠিকমতো।

৩. নাহ্, আমার তো এগুলো বলার অধিকার নাই। যার জীবন তার সিদ্ধান্ত।

৪. তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবা।

৫. এখনো কি আগের মতো রাত জাগা হয়?

৬. আশপাশে তো সুন্দরী মেয়ের অভাব নাই। দেখে একটা বিয়ে করে নাও।

৭. ও আমাকে অনেক সুখেই রেখেছে। কোনো কিছুতে কমতি নেই।

৮. ও তো আমাকে ঘণ্টায় ঘণ্টায় ফোন করে।

৯. আসলেই, জন্ম-মৃত্যু-বিয়ে সব ওপরওয়ালার ইশারায় হয়।

১০. ওর বেতন সিক্স ডিজিটের, বাবা খুব খুশি।

প্রেমিকের বেলায়

বর্তমান প্রেমিকের কথা

১. কেমন আছে আমার কলিজাটা?

২. কী করছে আমার মহারানি?

৩. ভোরে ফোন করে ঘুম থেকে তুলে দিয়ো তো।

৪. ফুচকার মধ্যে কী এমন আছে যে এটা খেতেই হবে?

৫. তোমার জন্মদিন ভুলে যাব! অসম্ভব। আমারটা ভুলে যেতে পারি, তোমারটা না।

৬. আমি ছাড়া যার সঙ্গে তোমার বিয়ের কথা হবে, মেরে তার হাত-পা ভেঙে দেব!

৭. কতবার বললাম, আরও বলতে হবে? আচ্ছা, লাভ ইউ।

৮. আমার মতো কেউ ভালোবাসতে পারবে না তোমাকে। বুঝলা?

৯. এই তোমার ১০ মিনিট? ওয়েট করতে করতে খিদা লাগছে।

১০. বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে জানাবা। ঠিক আছে?

প্রাক্তন প্রেমিকের কথা

১. আগের মতোই আছ, নাকি বদলে গেছ?

২. আজকাল স্বামী-সন্তান নিয়ে খুব ব্যস্ত, তাই না?

৩. ফোন নম্বর কি সেভ আছে, নাকি ডিলিট করে দিয়েছ?

৪. আগের মতো রোজ সন্ধ্যায় ফুচকা খাওয়া হয়?

৫. বয়স হয়েছে তো, আজকাল অনেক কিছুই মনে থাকে না।

৬. তোমরা দুজনে সুখে থাকো, এটাই তো চাই।

৭. পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে নাকি!

৮. সে নিশ্চয়ই অনেক ভালোবাসে তোমাকে?

৯. সব অপেক্ষা সময় দিয়ে বিচার করা যায় না। পুরো জীবনটাই তো অপেক্ষা।

১০. আজ তাহলে আসি। ভালো থেকো, সরি, ভালো থাকবেন।