বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য উৎসব প্রতিবছরের মতো এবারও ইংরেজি নববর্ষেসূর্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যালঅ্যাসোসিয়েশন।এবারের উৎসব হবে ভোলা জেলার চর কুকরি-মুকরিতে।রোমাঞ্চ, বিজ্ঞান ও প্রকৃতিপ্রেমীদের জন্য থাকছে নানা আয়োজন। ফানুস ওড়ানো, মঙ্গলপ্রদীপ জ্বালানো ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বছরের প্রথম সূর্য। এ জন্য নিবন্ধন করতে হবে ২৩ ডিসেম্বরের মধ্যে। ফোন: ০১৭১১১৮৭৫৫৫।প্যাঁচার দ্বীপে নববর্ষবরণকক্সবাজারের প্যাঁচার দ্বীপে মারমেইড ইকো রিসোর্টে ইংরেজি নববর্ষ বরণের আয়োজন করেছে মারমেইড ক্যাফে। এ আয়োজনে অংশগ্রহণকারীদের কক্সবাজার শহর থেকে আনা-নেওয়ার ব্যবস্থা থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে সারা রাত চলবে বর্ষবরণের আয়োজন। রিসোর্টের পুরো এলাকাজুড়ে মোমবাতি জ্বালানো হবে। জ্যাজ সংগীত পরিবেশন করবে যুক্তরাজ্য থেকে আসা ব্যান্ডদল। আগুনের ধারে বসে অতিথিরা উপভোগ করতে পারবেন সামুদ্রিক খাবার। রাত ১২টায় নববর্ষ উদ্যাপনের ঘোষণায় শুরু হয়ে যাবে আতশবাজি। বর্ষবরণের আনন্দ উদ্যাপন করতে ১০০ ফুট দীর্ঘ একটি আগুনের স্থাপত্য তৈরি করা হবে। এই আয়োজনের টিকিট পাওয়া যাবে মারমেইড গ্যালারি ক্যাফে, বারিধারা, ঢাকা এবং মারমেইড ক্যাফে, কক্সবাজারে। ওয়েব: www.mermaidecoresort.com