বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষে ঢাকায় নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে সিপিবির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ২১ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়
নববর্ষে ঢাকায় নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে সিপিবির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ২১ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়

ঢাকায় বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে চট্টগ্রাম শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সোশ্যাল রেভল্যুশন নামের একটি সংগঠন। গত সোমবার সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হয়। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের সদস্যরা প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদমান, প্রচার সম্পাদক কাজী আসিফ, সদস্য মাহীর উদ্দিন ও ইরফান চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, নববর্ষের দিনে নারীদের লাঞ্ছনার ঘটনা বাঙালি সংস্কৃতির ওপর আঘাত। এ ধরনের ঘটনা নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, এই জন্য দোষী ব্যক্তিদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। বিজ্ঞপ্তি।