বর্ষবরণের আরও খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ক্লাবচিটাগাং ক্লাবে বাংলা বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা গানের আসর, নৃত্য, আবৃত্তি ও কৌতুক অভিনয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান সাইফুদ্দিন মো. তারেক, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান খান কায়সার, এমএ মালেক, একিউআই চৌধুরী, তারিকুল ইসলাম খান, মঈনুল ইসলাম মাহমুদ প্রমুখ। সরকারি সিটি কলেজ‘দুর্যোগমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন সফল হোক’ স্লোগানে পয়লা বৈশাখ চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নববর্ষ উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ হরিবল চক্রবর্তী। শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ, অধ্যাপক হরিশংকর জলদাস, ঝরনা খানম, আবদুল আলীম, মোহাম্মদ আমিরুল আনোয়ার চৌধুরী, মো. ফেরদৌস কবির ও মো. নুরুল ইসলাম। শেষে নববর্ষের গান ও নাচ পরিবেশিত হয়।বিজিসি ট্রাস্টবিজিসি ট্রাস্টের সব শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলার আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মনসুর উল করিম। মেলার উদ্বোধন করেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ। অতিথি ছিলেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, নূরুল হুদা শিকদার। এর আগে সকালে বর্ষবরণ শোভাযাত্রার আয়োজন করা হয়। ঢোলের তালে অনুষ্ঠানের সূচনা করেন ঢোলবাদক বিনয় বাঁশী জলদাসের ছেলে ঢোলক বাবুল জলদাস ও তাঁর দল। চট্টেশ্বরী কালী মন্দিরচট্টেশ্বরী কালী মন্দিরে বর্ষবিদায় ও বরণ উপলক্ষে ১৫ এপ্রিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত শান্তিপদ অধিকারী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার একে গোস্বামী। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন।চাঁদেরহাট বাংলা নববর্ষ ও চাঁদেরহাটের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমীতে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ফাহিম আহমদ ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী, টিপু সুলতান ও এমএ মালেক। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফরহাদ উদ্দিন, মেজবাহ উদ্দিন প্রমুখ। এনায়েত বাজার ওয়ার্ড উন্নয়ন কমিটিনগরের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড উন্নয়ন কমিটি নববর্ষ উপলক্ষে সংগঠনের বাটালী সড়কের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল শোভাযাত্রা, সমাবেশ, মিলনমেলা প্রভৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। কমিটির সভাপতি মুহাম্মদ সেলিম উল্লাহ এতে সভাপতিত্ব করেন। নগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দুর রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আলমপুর হরিমন্দিরপটিয়ার ধলঘাটের আলমপুর হরিমন্দির পরিচালনা কমিটি ১৫ এপ্রিল মন্দির প্রাঙ্গণে বৈশাখী মেলা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। দিলীপ দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান, ধলঘাটের সাবেক চেয়ারম্যান সুনীল চক্রবর্তী, মৃণাল দে, আলী আহমদ, জিতেন গুহ, তাপস দে, ক্যাপ্টেন (অব.) শ্রীনাথ দাশ প্রমুখ।