বর্ষা উদ্যাপন ও বন্ধুমেলা ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ২৯ জুলাই বর্ষা উদ্যাপন ও বন্ধুমেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে বন্ধুসভার পাঁচটি শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আষাঢ়ের গল্প, খিচুড়ি ভোজন, খেলাধুলা ও দেয়ালিকা প্রকাশ। এ অনুষ্ঠানে বন্ধুসভা চট্টগ্রাম শাখা, এনায়েত বাজার মহিলা কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলশী থানা শাখার বন্ধুরা অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৭ জুলাই। নিবন্ধন ফি ৫০ টাকা। বেলা ১১টা থেকে বিকেল তিনটার মধ্যে স্যানমার স্প্রিং গার্ডেন, জামাল খান—এ ঠিকানায় উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। বিস্তারিত ফোনে (০১৮১৪ ৯৪২২৩৯, ০১৬৭৭ ১৮০৮৯১) জানা যাবে। বিজ্ঞপ্তি।