বর্ষা ও শরতের পালাবদলে সিইউ ফ্রেন্ডসের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষা ও শরতের পালাবদলের এই অপূর্ব সময়কে উপভোগ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সিইউ ফ্রেন্ডস আয়োজন করেছে গান, কবিতা, নাচ ও গল্পকথার আয়োজন। ২০ আগস্ট শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে গান পরিবেশন করবেন ইকবাল হায়দার, মালবিকা দাশ, লাকী দাশ, মন্দিরা চৌধুরী। নৃত্য পরিবেশন করবেন শুভ্রা সেন গুপ্তা ও তাঁর দল। বিজ্ঞপ্তি।