বর্ষা বিদায়

বর্ষার গান, গল্প ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাকে বিদায় দিতে ‘বর্ষা বিদায়’ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বন্ধুসভা। গত ৩১ আগস্ট কারওয়ান বাজারে প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়। শুরুতে বন্ধুদের দলীয় পরিবেশনা ‘আজি ঝরঝর মুখর বাদর-দিনে’ গানটি বর্ষার আমেজ নিয়ে আসে। তারপর একের পর এক গান ও কবিতা পরিবেশন করেন বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। দলীয় সংগীতে অংশ নিয়েছেন অনিক সাহা, অমিত হাসান অভি, তাপস হালদার, মিঠুন রায় ও রিজভী। অনুষ্ঠানে ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন। গান পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি দেবলীনা সুর দোলা, সৈকত রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধু অনামিকা মজুমদার ও পারমিতা দাস, ঢাকা মহানগরের বন্ধু দীপ। আবৃত্তি করেন তানভীন নাহার, হাসান সালেহ ও বহ্নি শিখা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগরের বন্ধু অমিত হাসান। উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাইদুল হাসান, রশিদুল হাসান। ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুকের বর্ষার শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।