বর্ষাবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুক্ষণ আগে আব্বা বাজার থেকে ফিরেছেন। ইলিশ আর টেংরা মাছ নিয়ে। আব্বার হাত থেকে ব্যাগ আনার ছুতো করে আমিও একটু ভিজে নিলাম। ছাদুটার কারণে পালিয়ে গিয়েও ভিজতে পারি না। কীভাবে যে টের পায় বিচ্ছুটা। ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উঠোনের নতুন আমড়াগুলো পরিষ্কার হচ্ছে। হঠাৎ রান্নাঘরে ‘ছ্যাঁৎ’ শব্দ শুনতে পেলাম। আহ্, কী সুন্দর গন্ধ! আম্মাকে ডাকতে বললেন আব্বা। বাকিটা ঢেকে দিয়ে চলে গেলেন তিনি। বাঁশঝাড়ে দুটি বক বসে আছে। বাতাসের তালে তালে দুলছে। খুব ইচ্ছা হলো, ইস্! যদি এ মুহূর্তে বক হতে পারতাম! জামগাছের দিকে চোখ গেল। বেশ টসটসে হয়ে উঠেছে। কদম ফুলগুলো পেড়েই জামগাছে উঠব। একটা কদমও দেব না ছাদুটাকে। একটা জামও না। সারাটা দিন হাড় জ্বালিয়ে মারে। হঠাৎ চমকে গেলাম চিৎকার শুনে, ‘আম্মু! দেখে যাও! ভাইয়া ইলিশ মাছের ডিম চুরি করে খেয়ে ফেলছে।’শেখ জাবেদ বাজার হাসনাবাদ, রায়পুরা, নরসিংদী।