বর্ষার বাহারি সবজি
লতি, শাপলা, কচু বর্ষাকালেই বেশি দেখা যায়। এখনই সময় তাই এসব তৈরির। দেখুন নাজমা হুদার দেওয়া রেসিপিগুলো। শাপলায় সরষে চিংড়িউপকরণ: শাপলা ১ আঁটি, সরষেবাটা ৩ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গোটা সরিষা ১ চা-চামচ।প্রণালি: কড়াইতে তেল দিয়ে সরিষা ফোড়ন দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে চিংড়ি দিয়ে একবার কষিয়ে, শাপলা দিয়ে কষিয়ে আস্তে আঁচে রান্না করতে হবে। পানি দেওয়া যাবে না, শাপলার পানিতে রান্না হবে।লতি চিংড়িউপকরণ: কচুরলতি ৫০০ গ্রাম, চিংড়ি-২৫০ গ্রাম, নারকেল দুধ-১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, সরিষার তেল আধা কাপ, কাঁচামরিচ ৪/৫টি।প্রণালি: লতি ছোট করে কেটে একটু ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ের তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিন, সোনালি রং হলে একে একে সব মসলা দিয়ে কষাতে হবে। এবার লতি দিয়ে কষিয়ে নারকেল দুধ দিয়ে ঢেকে রাখতে হবে। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে তেল উঠে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।ইলিশ মাথায় মানকচুউপকরণ: মানকচু ৫০০ গ্রাম, ইলিশ মাছের মাথা ১টি, ফোড়নের জন্য: কালোজিরা আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ।প্রণালি: মানকচু টুকরা করে কেটে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে কালোজিরা, ফোড়ন দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে সেদ্ধ করা মানকচু দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। (মানকচু লেবুর রস দিয়ে খেলে গলা ধরে না)।খাট্টি কচুউপকরণ: কচুর মুখি ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেঁতুল মাড় ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ ২ টেবিল চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাসুন্দি, মেথি ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জিরাবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি।প্রণালি: কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ, কাসুন্দি, মেথি ফোড়নসহ সব মসলা দিয়ে কষাতে হবে। এবার কচুর মুখি টুকরা করে মসলার মধ্যে ছেড়ে একটু কষিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে তেঁতুল ও চিনি দিতে হবে। আস্তে আঁচে চুলায় কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।