বর্ষায় কবিতার আড্ডা
প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৬ জুলাই বর্ষার গান, কবিতাপাঠ, আবৃত্তি ও আড্ডা নিয়ে অনুষ্ঠান ‘শ্রাবণে কবিতার আড্ডা’ এর ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়। প্রমার সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন কাবেরী সেনগুপ্তা, শ্রেয়সী রায়, সামিনা কবীর, সাদিয়া কবীর, সুবর্ণা ও গোলাম সারোয়ার। কবিতা পাঠ করেন কবি খালিদ আহসান, এজাজ ইউসুফী, হোসাইন কবির, কামরুল হাসান, আক্তার হোসাইন। একক আবৃত্তি পরিবেশন করেন রাশেদ হাসান, কঙ্কণ দাশ, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, এ টি এম সাইফুর রাহমান, ইব্রাহিম খলিল মাসুদ, রুনা চৌধুরী, নাজমুল আলীম, সানজিদা কাঁকন, মাহ্ফুজ আহমেদ, রাজু দাশগুপ্ত, মো. আসলাম, সঞ্জয় সরকার, আফিয়া নাবিলা, রোজী বিশ্বাস, মামুরা মমতাজ, সোনিয়া জাহান। অনুষ্ঠানে আবহ সংগীতে ছিলেন রানা বড়ুয়া এবং সার্বিক সহযোগিতা করেন মিল্টন দাশ।