বর্ষায় সফল সিরিজের রেসিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে ভরপুর বর্ষা। এরই ফাঁকফোকর গলে শেষ হলো বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ। কাল আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বৃষ্টিতে কীভাবে এই সিরিজটি সফলভাবে শেষ করা যাবে, তার কয়েকটি পরামর্শ দেওয়া হলো এবার।

১
এই বর্ষায় প্রায়ই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়, সে ক্ষেত্রে খেলা না থামিয়ে আম্পায়াররা ছাতা মাথায় দাঁড়াবেন আর ক্রিকেটাররা খেলতে নামবেন রেইনকোট পরে।

২
দিনব্যাপী তুমুল বৃষ্টি চলতে থাকলে খেলার ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে নিয়ে গেলেই হবে! ম্যাচ হবে শর্ট পিচ স্টাইলে!

৩
কিন্তু অতিবৃষ্টিতে যদি মাঠে হাঁটুজল জমে যায়, তাহলে দুই দলের অধিনায়ক মাঠের সাইটস্ক্রিনে ক্রিকেট গেম খেলবেন। সেটাই দেখানো হবে টিভিতে। সেই খেলায় যে দল জিতবে, তারাই হবে ম্যাচসেরা!

৪
বেশি বৃষ্টি হয়ে মাঠ যদি খেলার অনুপযুক্ত হয়ে পড়ে, সে ক্ষেত্রে খেলা হবে ভিন্ন পদ্ধতিতে। সব বল হবে ফুলটস। মাঠে কোনো ফিল্ডার থাকবেন না, রান হবে শুধু চার আর ছয় হাঁকিয়ে!