প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন প্রথম দেখেছিলাম ফুলঝরা বসন্তের পড়ন্ত বিকেলে। সেই দেখা আজও ভুলতে পারিনি, আর হয়তো পারবও না। সেদিন তোমাকে দেখার পর অনেক ভেবেছি তোমাকে নিয়ে, ভেবেছিলাম সকাল হলেই তোমাকে আমার মনের কথা জানিয়ে দেব। কিন্তু আমার বলাটা অনেক দেরি হয়ে গিয়েছিল। সেদিন সকালেই জানতে পারলাম তুমি অন্য কারও হয়ে গেছ। প্রিয়েষু বলে ডাকার অধিকার নাই বা পেলাম, দূর থেকে তোমাকে ভালোবাসব।
তামিম হাসান
এন আই টি কলেজ বগুড়া