বলিউডে পা রাখতে চলেছেন এই তারকা–সন্তানেরা

বলিউডে যতই ‘নেপোটিজম’ নিয়ে আলোচনা, সমালোচনা চলুক না কেন, তারকাদের সন্তানেরা তো বলিউডে পা রাখবেনই। মেধা, পরিশ্রম দিয়ে এর মধ্যে অনেকে টিকেও যাবেন। বলিউডে আগামী দুই বছরে অভিষেক হতে যাচ্ছে একঝাঁক তারকা–সন্তানের। অভিষেকের অপেক্ষায় হৃতিক রোশানের চাচাতো বোন পাশমিনা রোশান, শাহরুখ খানের মেয়ে সুহানা খান, ছেলে আরিয়ান খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের।
১ / ১০
‘ইশক ভিশক রিবাউন্ড’ সিনেমার মধ্য দিয়ে বলিউডের বড় পর্দায় অভিষেক হতে চলেছে হৃতিক রোশানের চাচাতো বোন, মিউজিক কম্পোজার রাজেশ রোশানের কন্য পাশমিনা রোশানের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
১৯৯৫ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন পাশমিনা রোশান। ২৬ বছর বয়সে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর, ছবিতে বাবার সঙ্গে পাশমিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
ঘুরতে ভালোবাসেন পাশমিনা। এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জীবন যখন আপনাকে লেবু দেবে, সেই লেবু দিয়ে ফ্যাশন করুন।’ দেখুন, লেবুর প্রিন্টের স্কার্ট পরেছেন পাশমিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
টুইটারে নেই পাশমিনা। ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা ১৯ হাজার ৩০০
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
নেটফ্লিক্সের ‘দ্য আর্চি’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হতে চলেছে বলিউডের তিন অথবা চারজন তারকা–সন্তানের। শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। দেখা যেতে পারে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানকেও। সেটা আপাতত চমক হিসেবেই রয়েছে, ছবিতে সুহানা খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
তরুণ প্রজন্মের কাছে ইতিমধ্যেই সুহানা বেশ পরিচিত মুখ, ‘স্টাইল আইকন’। ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখকন্যার। ইনস্টাগ্রামে ২২ বছর বয়সী সুহানার অনুসারী ২৭ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
বলিউডের আইকনিক তারকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে, তরুণ বলিউড তারকা জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর। ২১ বছর বয়সী এই তরুণ তারকার ইনস্টাগ্রামে রয়েছেন ৮ লাখ ৩০ হাজার ভক্ত। ছবিতে জাহ্নবী কাপুর (বায়ে) ও খুশি কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা। ২০০০ সালের ২৩ নভেম্বর জন্ম তাঁর। ছবিতে মা–ছেলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক করেন শাহরুখপুত্র আরিয়ান। ২৪ বছর বয়সী এই তরুণও নাম লেখাতে চলেছেন বিনেদন জগতে। তবে আরিয়ান ক্যামেরার সামনে আসতে রাজি নন। তিনি একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ওয়েব সিরিজ লেখার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া একটি ফিচার ফিল্মের গল্প লিখছেন। ইনস্টাগ্রামে আরিয়ান খানের ফলোয়ার ২০ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
২১ বছর বয়সী ইব্রাহিম আলী খানকেও দেখা যাবে বলিউডের বড় পর্দায়। তবে তিনি কবে কোন সিনেমার মাধ্যমে আসবেন, তা নিশ্চিত নয়। কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ছবিতে সাইফ আলী খান ও তাঁর চার সন্তান
ছবি: ইনস্টাগ্রাম থেকে