বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
আনোয়ারার হাইলধরে বশিরুজ্জমান স্মৃতি শিক্ষাকেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ওই কলেজের প্রভাষক শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নাছির উদ্দীন ও উপাধ্যক্ষ রিদুয়ানুল হক। আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কাশেম ও অভিভাবক সদস্য মো. সোলাইমান।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রূপন বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বখতেয়ার মাহমুদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আশীষ কুমার ধর, মর্জিনা আকতার, এনামুল হক, আসিফুর রহমান ও মুনির উদ্দীন। —আনোয়ারা প্রতিনিধি