বস নিয়ে যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ ফেব্রুয়ারি অধুনা পাতায় তানজিনা হোসেনের লেখা ‘বস যখন নারী, ইয়েস বস’ লেখাটি পড়লাম।আমার ছোট্ট এই কর্মজীবনেই দুজন নারী কর্মকর্তার অধীনে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছি এবং বর্তমানেও একজন নারী কর্মকর্তার অধীনে কাজ করছি। তাই এ নিয়ে নিজের বাস্তব অভিব্যক্তিটুকু বিনিময় না করে পারলাম না। যেদিন এই লেখা প্রকাশিত হয়েছিল, সেদিন আমি আমার ঊর্ধ্বতন সেই কর্মকর্তার সামনেই ছিলাম। তখন আমি তাঁকে লেখাটা দেখালাম এবং তিনি এটি দেখে মুচকি হাসলেন।আমি নারী বস দেখে কখনো ধাক্কা খাইনি; বরং ইতিবাচকভাবেই গ্রহণ করেছি। তবে আমাদের সামাজিক প্রতিকূল প্রেক্ষাপটে নারীকে যেমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তেমনি নারী ও পুরুষ বসের প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে কিছু পার্থক্য লক্ষ করেছি। নারীরা নিয়মের বাইরে সহজে যেতে চান না। এ ছাড়া আরেকটি পার্থক্য হলো কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে পুরুষ বস থেকে নারী বসরা বেশির ভাগ ক্ষেত্রে মায়া ও স্নেহময়ী হয়ে থাকেন। এ ক্ষেত্রে মনে হয়, মায়ের গুণের আবেশ যেন প্রত্যেক নারীই জন্মগতভাবে কিছুটা হলেও লালন করেন। একজন পুরুষ সহকর্মী অন্য একজন পুরুষ বসের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন, কিন্তু নারী সহকর্মীর ক্ষেত্রে আমাদের সামাজিক রীতি ততটুকু সহায়ক ভূমিকায় নেই।তবে, আমার প্রত্যাশা এমন একটি কর্মপরিবেশ, যেখানে নারী-পুরুষ কোনো মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে না; যোগ্যতায় অধিষ্ঠিত নারী-পুরুষের সমন্বয়ে গড়ে উঠবে বিভেদহীন একটি সুস্থ-সুন্দর কর্মপরিবেশ।সুমিত বণিকভালুকা, ময়মনসিংহ