বসন্ত উৎসবে মেতে ওঠার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলাশের বসন্তসাজ : বসন্তকে স্বাগত জানাতেই যেন ফুলের ডালি সাজিয়েছে পলাশ। উজ্জ্বল রং আর মধুর লোভে ছুটে এসেছে একটি পাখিও। ছবিটি গত সোমবার নগরের সিনেমা প্যালেসের পুরোনো গির্জা সড়ক এলাকা থেকে তোলা। প্রথম আলো
পলাশের বসন্তসাজ : বসন্তকে স্বাগত জানাতেই যেন ফুলের ডালি সাজিয়েছে পলাশ। উজ্জ্বল রং আর মধুর লোভে ছুটে এসেছে একটি পাখিও। ছবিটি গত সোমবার নগরের সিনেমা প্যালেসের পুরোনো গির্জা সড়ক এলাকা থেকে তোলা। প্রথম আলো

আজ বসন্তের প্রথম দিন। বছর ঘুরে আবার আগমন ঋতুরাজের। নগরের ডিসি পাহাড়, জেলা শিল্পকলা একাডেমী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ নানা আয়োজনে উদ্যাপিত হবে বসন্ত উৎসব।
বোধন: বসন্তবরণ উপলক্ষে নগরের ডিসি হিল প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে নানা অনুষ্ঠান। এ আয়োজনে থাকছে যন্ত্রসংগীত, একক ও বৃন্দ আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য, কবিতাপাঠ, ঢোলবাদন ও শোভাযাত্রা। আয়োজনের এবারের স্লোগান ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’। সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ উৎসব।
প্রমা: নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বসন্তবরণের আয়োজন করছে প্রমা আবৃত্তি সংগঠন। এ আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় সহকারী হাইকমিশন ও শিল্পকলা একাডেমী। বিকেল চারটায় মুক্ত আকাশে বেলুন উড়িয়ে শুরু হবে এ উৎসব। রাত নয়টা পর্যন্ত চলা এ আয়োজনে থাকছে ঢোলবাদন, একক ও বৃন্দ আবৃত্তি, আদিবাসী নৃত্য, একক ও দলীয় সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতের মূর্ছনা।
উদীচী শিল্পী গোষ্ঠী : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যামপাসে বসন্তবরণ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা মেতে উঠবেন আনন্দ উল্লাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পাশের মুক্তমঞ্চে বসবে এ আসর।