বসন্ত নাট্য উৎসব ২৪ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত ‘বসন্ত নাট্য উৎসব’ শীর্ষক সাত দিনব্যাপী নাট্যমেলার আয়োজন করেছে। ২৪ মার্চ উদ্বোধনী দিনের কর্মসূচিতে রয়েছে বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা সাতটায় মিলনায়তনে তির্যক নাট্যদল পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত নাটক রক্তকরবী।