বসন্ত বাতাসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত আর ভালোবাসার দিন যেন আসছে হাত ধরাধরি করে। আসছে ফাগুনের পয়লা দিন। আর তার ঠিক পরের দিনটাই ভালোবাসা দিবস। বসন্ত আর ভালোবাসার কী অসাধারণ যুগলবন্দী! এমন দারুণ মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে ‘ছুটির দিনে’ও ভালোবাসার রঙে রঙিন। পাঠকদের লেখা বিচিত্র স্বাদের ভালোবাসার গল্প নিয়ে এবারের আয়োজন। স্থানাভাবে এ যাত্রায় বাদ পড়ে গেল অনেক গল্প। ‘ছুটির দিনে’র সামনের যেকোনো সংখ্যায় প্রকাশিত হবে আরও কিছু ভালোবাসার গল্প। সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা।বি. দ্র.: সেরা গল্পের লেখকদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তিন মাসের মধ্যে পুরস্কার না পৌঁছালে যোগাযোগ করুন প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। ফোন: ৮১১০০৭৮-৮১। প্রকাশের পর কোনো গল্প নকল প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে।