বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের (আনুমানিক ৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম সাংবাদিকদের জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি পরিত্যক্ত প্লট থেকে তোশকে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে বেগুনি রঙের টি-শার্ট ও জিনসের ছেঁড়া প্যান্ট ছিল। তিনি বলেন, লাশ পচে যাওয়ায় শরীরে কোনো আঘাত আছে কি না, তা বোঝা যাচ্ছে না। তাই ঘটনাটি হত্যা না অন্য কিছু তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।