বসুন্ধরা সিটিতে নিত্য উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের পর এবার আরও বড় পরিসরে ঢাকার বসুন্ধরা শপিং মলের লেভেল ৪-নতুন একটি শাখা খুলেছে নিত্য উপহার। ২৫ আগস্ট এর উদ্বোধন হয়ে গেল। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের ছবিসংবলিত টি-শার্টের মোড়ক উন্মোচন করার মধ্য দিয়ে নতুন এই শাখাটির উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ব্যান্ডশিল্পী মাকসুদ, উপস্থাপক শারমিন লাকী, মুসা ইব্রাহীমসহ অনেকে। নতুন চালু হওয়া এই ফ্যাশন হাউস সম্পর্কে নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, ‘স্বপ্ন ছিল একটি দোকানে চার দেয়ালের মধ্যে নিত্য উপহারের সবকিছু পাওয়া। বসুন্ধরা সিটির এই দোকানটিতে নিত্য উপহারের সব পণ্য পাওয়া যাবে।’নতুন চালু হওয়া এই দোকানের প্রবেশদ্বারে কাচের আবরণে মুসা ইব্রাহীমের সঙ্গে তিন শেরপার ছবি। তাঁদের গায়ে নিত্য উপহারের টি-শার্ট। আর একদিকে কাচের আবরণটায় পাটের নাওয়ে পুরো বিশ্ব ভ্রমণ করা করেতাঁ ডেকাটেল চ্যাটেলপেরনের ছবি। তাঁর গায়েও নিত্য উপহারের টি-শার্ট। ভেতরটাতে সারি সারি করে সাজানো হয়েছে নানা ধরনের টি-শার্ট, আংটাতে ঝোলানো হয়েছে শাড়ি। আর শিশুদের পোশাকও আলাদাভাবে সাজানো। এতে সহজেই পছন্দ করে নিজের মনমতো পোশাক কেনা যাবে।এই প্রথম চার দেয়ালের ভেতর একসঙ্গে পাওয়া যাবে নিত্য উপহারের সবকিছু!