বসুন্ধরা সিটিতে শুরু হচ্ছে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা সিটি শপিং মেলা আজ থেকে শুরু হচ্ছে মেলা
বসুন্ধরা সিটি শপিং মেলা আজ থেকে শুরু হচ্ছে মেলা

এ বছর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অনেকগুলো মেলা হবে। আজ বুধবার থেকে শুরু হয়েছে তারই একটি। বছরব্যাপী মেলার এই আয়োজনকে বলা হচ্ছে মেলার মেলা বা ‘ফেয়ার ফেস্ট ২০১৬-১৭ ’।
ফেয়ার ফেস্টে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টিআইএম লতিফুল হোসেন। মেলা পরিচালনার দায়িত্বে রয়েছে বিজ্ঞাপনী সংস্থা থার্ড আই সল্যুশন। বছরব্যাপী অভিজাত এ শপিং মলের লেভেল-১ এ নির্ধারিত ১২টি স্টলে ৫১টি বিষয়ে মেলা আয়োজন করা হবে।
আয়োজন সম্পর্কে থার্ড আইয়ের পরিচালক (পরিকল্পনা) নাসের মহসীন জানান, নানা ধরনের পণ্য ও সেবা পরিচিত করে তুলে ধরাই ফেয়ার ফেস্টের মূল লক্ষ্য। একনাগাড়ে অনেকগুলো মেলার আয়োজন হবে বলেই আমরা এ আয়োজনের নাম দিয়েছি ‘মেলার মেলা’।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মেলার প্রথম আয়োজনে বুধবার থেকেই শুরু হয়েছে বিয়ে উৎসব। এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওয়েডিং স্টোরির আয়োজনে বিয়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ পোশাক, খাবার, অলংকারের স্টল থাকছে মেলায়। মেলার উদ্যোক্তারা জানান, বছরব্যাপী আয়োজিত ফেয়ার ফেস্টে বিভিন্ন মেয়াদে বেশ কিছু মেলার আয়োজন করা হবে।

চলতি মাসে মেলার আয়োজনে রয়েছে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যটন উৎসব, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি শিক্ষা মেলা এবং ৬ দিনের গেজেট উৎসব শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি।