প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখা: মাহফুজ রহমান
দেখতে-শুনতে তো ভালোই; তা পাত্র কী করে?
আপনাদের দোয়ায় তিন বেলা ভাত রান্না করে।
দোয়া করি বাবা, আরও বড় হও।
চাচা, আমার স্কিন খুব পাতলা; আরেকটু বড় হলেই ফেটে যাব!
আব্বা, চকলেট খামু! চকলেট কিইন্যা দেও।
কইছি না, চকলেট খাইলে দাঁতে পোকা হয়!
আরে মিয়া, এই সেট তো পাঁচ হাজার টাকায় পাওয়া যায়। এত দাম চাইতেছেন ক্যান?
ভাই, এইটা মগের মুল্লুক না। নিলে নেন, নাইলে যান-গা।
অ্যাই শোনো না, একটা ইমপরটেন্ট কথা ছিল।
পাবলিক প্লেসে বলবা? তার চেয়ে ইনবক্সে আসো।
কালু ভাই কইছে দুই দিনের মইধ্যে কাজ হইয়া যাইব।
রাখ তোর কালু, ওর তো কোনো পাওয়ারই নাই!