বহুমাত্রিক পর্যটনে বিনিয়োগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর, পাহাড়, নদীর এই কক্সবাজারে বহুমাত্রিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য উপযুক্ত স্থান। এখানকার ঐতিহ্যবাহী মন্দির, মসজিদ, প্যাগোডা, ক্যাং, জাদি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে ধর্মীয় পর্যটন, সমুদ্র, নদী, দর্শনীয় চ্যানেল নিয়ে নৌপর্যটনকেন্দ্র গড়ে তোলা যায়। এতে বিভিন্ন সমপ্রদায়ের লোকজনকে পর্যটনের আওতায় নিয়ে আসা যায়। অন্যদিকে ‘স্পোর্টস জোনের’ জন্য কক্সবাজার প্রসিদ্ধ হতে পারে। ইতিমধ্যে কক্সবাজারে বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। কালচারাল ট্যুরিজম প্রতিষ্ঠার জন্য এখানে রাখাইনসহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সরব উপস্থিতি রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসরত নানা গোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে বিশেষ পল্লি তৈরি করা যেতে পারে। বহুমাত্রিক পর্যটনকেন্দ্র হিসেবে তৈরির সবকিছু কক্সবাজারের রয়েছে। কিন্তু আন্তরিকতার অভাবে আমরা এতদিনেও তা করতে পারছি না। দেশি পর্যটকদের কম টাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে নিরাপত্তা। পর্যটকদের জন্য একাধিক ‘টুরিস্টসেবা কেন্দ্র’ স্থাপন করতে হবে।