প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমা আপু ভোজনরসিক, স্পষ্টভাষী হিসেবেও বেশ খ্যাতি তাঁর। একদিন সকালে নাশতার টেবিলে গরুর মাংস দিয়ে পরোটা খেতে খেতে বললেন, ‘কিছু মেয়ে কেন যে বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ডকে সন্তুষ্ট করতে স্লিম হওয়ার ট্রাই করে, আমি বুঝি না! যে আমাকে ভালোবাসবে আমি যে অবস্থায় আছি সে অবস্থাতেই ভালোবাসবে। ভালোবাসা মোটা-পাতলা দেখে হয় নাকি!’
আমি একমত হয়ে মাথা নাড়লাম। বললাম, ‘আচ্ছা আপু, শুনলাম রিপন ভাইয়ের জন্য ভালো কোনো পাত্রী খুঁজে পাচ্ছ না...।’
খাওয়া বন্ধ করে আপু মুখ বাঁকা করে বললেন, ‘ওই মোটুরে কে বিয়ে করবে!’