বা চ্চা কা চ্চা র ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মা বলছেন চার বছরের ছোট্ট মন্টুকে, ‘মন্টু সোনামণি, তোমার জন্য একটা সুখবর আছে!’মন্টু: কী, মা?মা: কদিন বাদেই তোমার একটা নতুন বন্ধু আসছে, তোমার সঙ্গে খেলাধুলা করার জন্য!মন্টু: তাই! কিন্তু ও এখন কোথায়, মা?মা: এই তো, তোমার মামণির পেটের ভেতর!মন্টু: ও কি খুব দুষ্টু?মা: না তো! ও খুব লক্ষ্মী। মন্টু: তাহলে তুমি ওকে খেয়ে ফেলেছ কেন? ছোট্ট অন্তুকে তার মা গোসল করাচ্ছিলেন।মা: বাবু, তোমার চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয়, চুলগুলো কেটে ফেলা দরকার।অন্তু: চুল কাটতে হবে কেন? তার চেয়ে বরং তুমি আমার চুলে বেশি বেশি পানি ঢালা বন্ধ করলেই হয়! চুল আর বাড়বে না।  ছোট্ট অন্তরা আর ঝুমি, দুই বান্ধবী বসে গল্প করছে।অন্তরা: বুঝলি, ঠিক করেছি, বড় হয়ে আমি কখনো বাচ্চাকাচ্চার আম্মু হব না।ঝুমি: কেন?অন্তরা: শুনেছি বাচ্চাকাচ্চা ডাউনলোড হতে নয় মাস সময় লাগে! ছোট্ট আরিয়ান গেছে বন্ধু সোহানের বাড়ি।সোহানের মা: কী চাই?আরিয়ান: আন্টি, সোহান কি বাইরে এসে আমাদের সঙ্গে ফুটবল খেলতে পারে?সোহানের মা: না! বাইরে ভীষণ গরম!আরিয়ান: ঠিক আছে, আন্টি। সোহান না-হয় না-ই এল। সোহানের ফুটবলটা কি বাইরে এসে আমাদের সঙ্গে খেলতে পারে? বাবা: পল্টু, তুই আবার স্কুল পালিয়ে ফুটবল খেলতে গিয়েছিলি?পল্টু: না, বাবা। বিশ্বাস করো, আমি সত্যি বলছি।বাবা: উঁহু, আমার বিশ্বাস হয় না।পল্টু: আমি ফুটবল খেলতে যাইনি, বাবা, প্রমিজ! এই দেখো, প্রমাণ হিসেবে আমার ব্যাগে ক্রিকেট বল আছে! ডাক্তার: অভিনন্দন সর্দারজি! আপনার একটি ছেলে হয়েছে।সর্দারজি: বাহ্! কী আনন্দ!ডাক্তার: কিন্তু আপনার ছেলের জন্য এক্ষুনি এক ব্যাগ রক্ত দরকার।সর্দারজি: কেন? আমার স্ত্রী কি একটা ড্রাকুলা জন্ম দিয়েছে?এক কৃষকের ছিল তরমুজের খেত। খেতে অনেক তরমুজের ফলন হতো। কিন্তু রাত হলেই কিছু দুষ্টু ছেলেপুলে এসে ওই কৃষকের তরমুজ খেয়ে যেত। একদিন কৃষক একটা বুদ্ধি আঁটলেন। তরমুজের খেতে সাইনবোর্ড লাগিয়ে দিলেন।রাতের বেলা ছেলেরা তরমুজ চুরি করতে এসে দেখে, তরমুজের খেতে সাইনবোর্ড লাগানো। তাতে লেখা আছে, ‘সাবধান! এই খেতের একটি তরমুজে বিষ মেশানো আছে!’ পরদিন কৃষক দেখলেন, তাঁর সব তরমুজই অক্ষত। খুশিমনে বাড়ি যাওয়ার পথ ধরবেন, হঠাৎ লক্ষ করলেন, খেতে আরও একটা সাইনবোর্ড লাগানো। তাতে লেখা, ‘সাবধান! এখন দুইটা তরমুজে বিষ মেশানো আছে!’ বাবার অফিসে ফোন করেছে ছোট্ট জনি।জনি: হ্যালো, বাবা!বাবা: বলো।জনি: বাবা, অফিস থেকে ফেরার পথে আমার জন্য আইসক্রিম এনো।বাবা: জনি, ডাক্তার না তোমাকে আইসক্রিম খেতে নিষেধ করেছেন! আমি ফোন রাখছি।খানিক বাদে আবারও বাবাকে ফোন করল জনি। আবারও একই আবদার, ‘বাবা, বাড়ি ফেরার সময় আইসক্রিম এনো।’বাবা: জনি, বাবাকে বিরক্ত কোরো না। আমি আইসক্রিম আনব না। রাখি।একটু পর আবারও একই আবদার জনির। বাবা এবার রেগেই গেলেন! ‘জনি, আমি কিন্তু এসে তোমাকে পিট্টি দেব! রাখছি।’আবারও বাবাকে ফোন করল জনি। এবার বলল, ‘বাবা, তুমি যখন আমাকে পিট্টি দিতে আসবে, সঙ্গে করে আইসক্রিম এনো!’ সংগ্রহ: মো. সাইফুল্লাহ