বাঁধনের মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বাঁধন বিজয় দিবসে সন্ত্রাস, মাদকবিরোধী ও বিজয় শোভাযাত্রা বের করে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল হক আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বাঁধনের উপদেষ্টা চেয়ারম্যান মো. নুরুল হক এবং সমাজসেবক দীন মোহাম্মদ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা অভিজিত সাহা ও খোরশেদ আলম। বিজ্ঞপ্তি।