বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাদের সংবর্ধনা সম্প্রতি বাণীগ্রাম বাজারে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ডেপুটি কমান্ডার মো. মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার ও বাণীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি খোন্দকার মোহাম্মদ ছমিউদ্দীন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকমান্ডার মো. আব্দুর রাজ্জাক। রঞ্জিত ধরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হিমাংশু বিমল ভট্টাচার্য, সুভাষ আচার্য্য, শামসুল আলম চৌধুরী, স্বপন ভট্টাচার্য, নুরুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।