বাঁশখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাঁশখালী উপজেলার পুকুরিয়া হাজীগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ।
সংগঠনের সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও আবদুুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ জোবায়ের। বক্তব্য দেন এ আর সাঈদ চৌধুরী, আজিজুর রহমান, আবুল হাসনাত, রোকনুজ্জামান, মো. সাহাব উদ্দিন, রিহান পারভেজ চৌধুরী, আনোয়ারুল ইসলাম, শাহরিয়ার ওসমান, আসিফুর রহমান, রাকিব হাসান, জিয়াউল হক, ফরহান শিমুল, হাসানুর রহমান প্রমুখ।
প্রাধন অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে। মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা নিয়ে যে প্রজন্ম বেড়ে উঠবে তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে। বিজ্ঞপ্তি।